বিএনপি সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনা
|
May 14, 2026
|
5 min read
|
27 views
বিএনপির আমলে বিদ্যুৎ ব্যবস্থাপনার ব্যর্থতা বাংলাদেশের ইতিহাসে নতুন কিছু নয়। ২০০৫–২০০৬ সালের সংকট তার বড় উদাহরণ। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে, ২০০১ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার সময় দেশের যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল, বিএনপি আমলের শেষদিকে সেটাও ধরে রাখা যায়নি।
Energy & Power Magazine–এ প্রকাশিত “Anatomy of BNP’s Energy Vision 2030” শিরোনামের এক বিশ্লেষণে উল্লেখ করা হয়:
“The actual generation capacity reduced in 2006 than what it was in 2002.”
অর্থাৎ, ২০০২ সালের তুলনায় ২০০৬ সালে বাস্তব বিদ্যুৎ উৎপাদন আরও কমে যায়। কারণ ছিল পুরোনো বিদ্যুৎকেন্দ্রগুলোর অবহেলিত রক্ষণাবেক্ষণ, আর নতুন কেন্দ্রগুলো সময়মতো চালু করতে ব্যর্থতা। অথচ একই সময়ে দেশে বিদ্যুতের চাহিদা প্রতি বছর প্রায় ৮% হারে বাড়ছিল।
এই অব্যবস্থাপনার সবচেয়ে ভয়াবহ প্রতিফলন দেখা যায় চাঁপাইনবাবগঞ্জের কানসাটে। ২০০৬ সালের বোরো মৌসুমে কৃষকদের সেচের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে ব্যর্থ হয় পল্লী বিদ্যুৎ ব্যবস্থা। ক্ষুব্ধ কৃষকরা আন্দোলনে নামে। “কানসাট পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটি”-র নেতৃত্বে টানা চার মাস ধরে আন্দোলন চলে ১০টি ইউনিয়নে।
কিন্তু সমাধানের বদলে বিএনপি সরকার বেছে নেয় দমন-পীড়নের পথ।
* ৪ জানুয়ারি ২০০৬ পুলিশের গুলিতে নিহত হন ২ জন।
* ২৩ জানুয়ারি নিহত হন আরও ৭ জন, আহত হন শতাধিক মানুষ।
* নিহতদের মধ্যে ছিল ১২ বছরের শিশু আনোয়ার হোসেন বাবু, দিনমজুর আবদুল কুদ্দুসের ছেলে, যে পরে রাজশাহী মেডিকেলে মারা যায়।
* ৫ এপ্রিল আরও ৪ জন নিহত হন।
পুরো ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ১৩-এর বেশি। সোনামসজিদ স্থলবন্দর চার মাস বন্ধ ছিল। ঘটনাটি নিয়ে Amnesty International স্বাধীন তদন্তের দাবি জানিয়েছিল, হাইকোর্টেও রিট হয়েছিল। কিন্তু আজকের অনেক তরুণই এই ইতিহাস জানে না।
বর্তমান বিদ্যুৎ সংকট নিয়েও বিএনপি কার্যকর সমাধান দিতে পারবে — এমন বিশ্বাস করার কারণ ইতিহাস খুব একটা দেখায় না। এই সংকট শুধু আন্তর্জাতিক পরিস্থিতির কারণে নয়; নীতিগত দুর্বলতা, পরিকল্পনার অভাব এবং ব্যবস্থাপনার ব্যর্থতাও এর বড় কারণ এন্ড দেশের মানুষ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে চিনে খাম্বা তারেক নামে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI)-এর দুর্নীতির ধারণা সূচক (Corruption Perceptions Index - CPI) অনুযায়ী, বাংলাদেশ ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা ৫ বছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।
এই সময়কালটি মূলত বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলের অন্তর্ভুক্ত এবং এইবার ও বাংলাদেশ দুর্নীতিতে চাম্পিয়ন হবে জাস্ট সময়ের ব্যাপার |
Share: