বাকস্বাধীনতা নাকি ইসলাম
|
May 24, 2026
|
5 min read
|
29 views
সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দীপু চন্দ্র দাস (২৮) নামের এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার মর্মান্তিক ঘটনা ঘটে।
এমনকি সকল মুসলিমপ্রধান দেশগুলোতেও ইসলাম ধর্ম ও নবীকে নিয়ে সমালোচনা করলে মৃত্যুদণ্ড, হত্যা, কারাবন্দী, দীর্ঘমেয়াদী শাস্তিসহ বিভিন্ন সমস্যার শিকার হতে হয়, যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন।
প্রতিটি সমালোচনাই কারো না কারো অনুভূতিতে আঘাত করে। এভাবে সবাই যদি ইসলামের মতো অভিযোগ করে স্বৈরাচারী আইন করে তবে কোন মানুষই সমালোচনা করতে পারবে না, এমনকি মুসলিমরাও না। ফলে মানুষের চিন্তা ও বুদ্ধিবৃত্তির বিকাশ চরম হুমকিতে পড়বে।
এখন কথা হলো যে ব্যক্তি কটু কাজ করেছে বা কটু কাজ করার তথ্যপ্রমাণ অভিযোগ রয়েছে। যাকে অনুসরণ করে অসংখ্য অনুসারী কটু কাজ করে যাচ্ছে, তার বিরুদ্ধে মানুষ কটুক্তি করবে এটাইতো স্বাভাবিক।
তাছাড়া, অন্যের ধর্মানুভূতিতে আঘাত করার মাধ্যমে যে ধর্ম প্রতিষ্ঠা লাভ করেছে, যে ধর্মের ধর্মীয় গ্রন্থগুলোতে ভিন্ন ধর্ম ও মতাবলম্বীদের নিয়ে কটুক্তি, ধর্মানুভুতিতে আঘাত এবং হুমকি, যে ধর্মের অনুসারীরা প্রতিনিয়ত অন্যের ধর্ম ও মতাদর্শ নিয়ে কটুক্তি করে, প্রতিদিন পাঁচবার মাইক বাজিয়ে অন্যের ধর্মানুভুতিতে আঘাত করে এবং অন্যের ধর্মকে ছোট করে, তারা কিভাবে অন্যের বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ হানে??
তাহলে আসুন আমরা একটু দেখি কুরআন হাদীসে কিভাবে ভিন্ন মতাদর্শ বা ধর্ম এবং অমুসলিমদের নিয়ে কটুক্তি, ধর্মানুভুতিতে আঘাত এবং হুমকি দেয়া হয়েছে তার সুস্পষ্ট অসংখ্য নমুনার মধ্যে কিছু নমুনা দেখি :
১.অমুসলিমরা পশুর মত, এমনকি তার চেয়েও অধম
২.নিশ্চয় অমুসলিমরা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। ( কুরআন ৮ :৫৫ এবং ৯৮ : ৬)
৩.অমুসলিমরা নোংরা / অপবিত্র। (কুরআন ৯:২৮)
হাদীস বা মুসলিমরা অন্যের ধর্মানুভুতিতে আঘাত দিয়ে যাবে, অন্যের মতাদর্শ নিয়ে কটুক্তি – সমালোচনা করবে, কিন্তু অন্যেরা ইসলামের সমালোচনা করতে পারবে না; এগুলো কি ধরনের কথাবার্তা?
এখন ভিন্ন মতাদর্শের লোকেরা যদি একই অভিযোগ করে তবে কি মুসলিমরা মানবে? তাহলে তারা কিভাবে ভিন্ন মতাদর্শের মানুষদের বিরুদ্ধে ধর্মানুভুতিতে আঘাতের অভিযোগ হানে? নিজেদের বেলায় বাকস্বাধীনতা কিন্তু অন্যের বেলায় কেন বাকস্বাধীনতা নয়? একটু বিবেক দিয়ে নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করবেন।
Share: